মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামুর যুবক মুনিরুল ইসলামের দু’টি কিডনিই অকার্যকর: সাহায্যের আবেদন

শেয়ার করুন

নীতিশ বড়ুয়া,(রামু): কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের জাফর আলম সওদাগরের সন্তান মুনিরুল ইসলামের দুটি কিডনীই অকার্যকর হয়ে গেছে। মুনিরুল এলাকায় পরিশ্রমী ও ধার্মিক লোক হিসেবে পরিচিত। বিশেষ করে গ্রামের কোন মানুষের মৃৃত্যু হলেই কবর খননের জন্য সবার আগে ছুটে যেতেন তিনি। ৩৭ বছরের যুবক মুনিরুল ইসলাম তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারি ব্যক্তি। তাঁর চার বছরের এটি ছেলে ও পাঁচ মাসের একটি মেয়ে রয়েছে।
মুনিরুলের নিকটাত্মীয় লম্বরী পাড়া দারুল কুরআন নুরানী একাডেমীর প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর জানান, পরিশ্রমী যুবক মুনিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে ডাক্তারের কাছে নেয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর জানায় তার দু’টি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। তার অসুস্থতায় সংসার চালানো ও চিকিৎসার ব্যয়ভার চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ মুনিরুল তার শিশু সন্তানদের জন্য বাঁচতে চায়। বাঁচার জন্য সে সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ, হিসাব নং ১২৮০৭-রূপালী ব্যাংক রামু শাখা। মোবাইল নং -০১৮৪৩২৬৭২৭৪।

শেয়ার করুন