২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

রামুর বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়ুয়া আর নেই

muktijuddha-kiron-baruaরামু উপজেলার বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়–য়া আর নেই। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলার উত্তর ফতেঁখারকুল বড়ুয়া পাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিরণ বড়–য়া। মৃত্যুকালে তিনি অসংখ্য আÍীয় স্বজন ও শুভ্যানুধায়ী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়–য়া রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল বড়–য়া পাড়া এলাকার প্রয়াত নগেন্দ্র বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্থানীয় শ্মশানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নগেন্দ্র বড়–য়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এর আগে সকাল ১১টার দিকে প্রয়াতের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। এ সময় রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল হক, রনধির বড়–য়া, মাস্টার শতিশ বড়–য়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মুক্তিযোদ্ধা কিরণ বড়–য়ার প্রয়ানে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।