৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

রামুর বিএনপি নেতার বিরুদ্ধে ঢাকায় দুই মামলা

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের ক্ষুদ্র রাবার ব্যবসায়ী বিএনপি নেতা তৈয়ব উল্লাহর বিরুদ্ধে ঢাকার দোহারে নারী নির্যাতন ও কেরানীগঞ্জ থানায় মানবপাচার আইনে ২টি পৃথক মামলা হয়েছে। ইতিমধ্যে দুটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এ খবরে ঈদগড় এলাকায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৈয়ব উল্লাহ ঈদগড় কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু তাহের মিয়ার ছেলে। সূত্র জানায়, ঈদগড়ের এমএসআর রাবার বাগানের মালিক বিএনপি নেতা তৈয়ব উল্লাহর বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থানায় মানবপাচার আইনে ও ১৭ ফেব্রুয়ারি দোহার থানায় নারী নির্যাতন আইনে (১৪/১৭ইং-বাদী-নুরুল আবছার নামে এক ব্যক্তি মামলা করেন। নুরুল দোহারের ফুলতলার বাসিন্দা গ্রেফতারি পরোয়ানা ঈদগড় পুলিশ ফাঁড়িতে আসার পর খবরটি সবার মাঝে জানাজানি হয়। এরপর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, ঈদগড় কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম বদরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সম্পাদক ডা. ইব্রাহীম বাবুল বলেন, তৈয়ব উল্লাহ বিএনপির রাজনীতি করলেও তার ভেতর অপেশাদারি আচরণ নেই। তার দল ক্ষমতায় থাকাকালীন কাউকে হয়রানি করেনি। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকে তৈয়ব। তার বিরুদ্ধে ভিন্ন জেলায় মামলা হয়রানি ছাড়া কিছুই নয়। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা প্রত্যাহারের দাবি জানান তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।