২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ১০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

রামুর জোয়ারিয়ানালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মইশকুম এলাকায় পানিতে ডুবে প্রান হারিয়েছে ৩ বছরের শিশু আজিজ কামাল। রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সমবয়সী শিশুদের সাথে খেলার সময় আজিজ কামাল ও আদিল নামের ২ শিশু পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার রামু হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনিত হলে আজিজ কামালকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।
জানা গেছে, শিশু আজিজ কামাল সৌদি প্রবাসী সরওয়ার কামাল ও মা গ্রহিনী আনোয়ারা বেগমের একমাত্র সন্তান। সম্প্রতি ছেলের আকিকা অনুষ্ঠান শেষে বাবা পূনঃরায় সৌদি আরবে চলে যান। একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারের সদস্য এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গত রবিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে শিশু আজিজ কামালকে দাফন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।