২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রামুর জাহাঙ্গীর বোর্ডিং এ ভয়াবহ অগ্নিকান্ড : ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা

firess1
রামু চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে জাহাঙ্গীর বোর্ডিং পুড়ে গেছে। বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে এ অগ্নিকান্ডে একটি দন্ত চিকিৎসালয়, সাংবাদিকের অফিস, ইলেকট্রনিক্স ও হার্ডওয়ার সামগ্রীর গুদামঘর ও জাহাঙ্গীর বোর্ডিং এর ৫টি আবাসিক কক্ষ ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুন থেকে এ অগ্নিকান্ডে স্থাপনা ও মালামাল সহ ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করেন। রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইকুল আহম্মেদ ভূঁইয়া ও রামু চৌমুহনী বনিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর বোর্ডির দু’তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন বোর্ডিং দু’তলার চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ড দেখে পাশ্ববর্তী রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সহ ব্যবসায়ী ও পথচারীরা ছুটে আগুন নেভানো ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রক্ষার চেষ্ঠা করে। খবর পেয়ে কক্সবাজার শহর ও উখিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে আগুনে পুড়ে যায়, জাহাঙ্গীর বোর্ডিং এর দু’তলার ৫টি কক্ষ, সাংবাদিক হাসান তারেক মুকিমের অফিস ঘর, ইলেকট্রনিক্স ও হার্ড ওয়ার সামগ্রীর গুদামঘর, হাকীম ডা. মোহাম্মদ আবদুল্লাহ’র দন্ত চিকিৎসালয় ‘জসিম ডেন্টাল কেয়ার’ এবং পাশ্ববর্তী আলম ট্রেডার্সের দু’তলার দুটি কক্ষ। আগুন নেভানো ও মালামাল সরিয়ে নিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় রামুর একমাত্র পত্রিকার দোকান ‘নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ, মেসার্স এন কে ট্রেডার্স ও আলম ট্রের্ডাস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।