৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রামুর গোয়ালিয়াপালং রেজু খালের বিকল্প সাঁকোর উদ্ভোধন

received_1826916224233277
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পালং রেজুখালে বিকল্প সাঁকোর উদ্ভোধন করা হয়েছে।
১৭ তারিখ বৃহস্পতিবার সকালে বিকল্প সাঁকোর উদ্ভোধন করেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ। এইসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাক আহমদ কোম্পানি, আলি আহম্মদ, আবু তাহের টুনু মেম্বার, হাজি ফরিদ আহমদ, আনু মিয়া, মনছুর মিয়া, মো হোছন, সোনা আলম, মো হাসানসহ প্রমুখ।

সাঁকোর উদ্ভোধনকালে চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আব্দুল মাবুদ বলেন, ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোয়ালিয়াপালং ব্রীজের কাজ শেষ হলে এতদ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামীণ জনপদের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমদ কোম্পানি জানান, শীঘ্রই গোয়ালিয়াপালং রেজু খালের ব্রীজের নির্মাণ কাজ শুরু হবে।

প্রসঙ্গত গত ৮ নভেম্বর রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি মেরিন ড্রাইভ-মরিচ্যা ডিসি সড়কের চেইনেজ ৪৩৩৪ মিটারের রেজু খালের উপর ৮৬.০০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।