২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রামুর গর্জনিয়ার মিনু সিকদার মারা গেছেন : আজ দুপুরে জানাজা

হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল (সিকদার পাড়া) গ্রামের বাসিন্দা, ছোট বড় সকলের প্রিয় বন্ধু- ইখতিয়ার উদ্দিন ওরফে মিনু সিকদার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত জালাল আহমদ সিকদারের চতুর্থ ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিনু সিকদার বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে বাড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ এবং পরবর্তিতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন সিকদার বলেন, আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরের নামাজ শেষে- আমির আলি চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর বাবার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এর পর একই মসজিদের কবরস্থানে মৃতদেহ দাফন করা হবে।
এদিকে সকলের প্রিয় বন্ধু- মিষ্টভাসি মিনু সিকদারের ইন্তেকালের খবরে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর সংবাদ ভাইরাল হয়েছে। এর পর থেকে সর্বমহলের লোকজন নানাভাবে শোক প্রকাশ করে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা অব্যাহত রেখেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।