২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুর খুনিয়াপালংয়ে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত

কক্সবাজারসময় ডেস্ককক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার নূরানী’র (প্রাক-প্রাথমিক) ছাত্রী জান্নাতুল ফেরদৌস সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের সময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা এলাকাস্থ মাদ্রাসার সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শিশুছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশুছাত্রী জান্নাতুল ফেরদৌস (৫) খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালং এলাকার আমির হোসেনের মেয়ে।

আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ জানান, এক-দেড় কিলোমিটার দূর থেকে প্রতিদিনের মতো মাইক্রোবাসে করে একই শ্রেণীতে পড়–য়া বোন হোসনে আরা’র সাথে মাদ্রাসায় আসছিল, নূরানী শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। হোসনে আরা নিরাপদে রাস্তা পার হতে পারলেও, গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) সজোরে ধাক্কা দিলে শিশু জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, ওখানেই তার মৃত্যু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।