২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

রামুর খুনিয়াপালংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা
রামু উপজেলার খুনিয়াপালং দারিয়ারদিঘি এলাকায় যাত্রীবাহী ‘ছারপোকা’ গাড়ীর ধাক্কায় রাবেয়া নামের দশ বছর বয়সী এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক চালকসহ গাড়ীটি আটক করেছে জনতা। নিহত রাবেয়া দারিয়ারদিঘি কালুরদোকান এলাকার ছুরত আলমের মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, নিহত রাবেয়াসহ দুইজন রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এ সময় ছারপোকা গাড়ীটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে রাবেয়ার মৃত্যু হয়। খবর পেয়ে রাবেয়ার মা’সহ স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।