৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

ইমাম খাইর, কক্সবাজারঃ
কক্সবাজারের রামু চাকমারকুল কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩১) নামের পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি মহেশখালী শাপলাপুরের ৮ নং ওয়ার্ডের বারইয়া পাড়ার আলি আহমদের ছেলে।

জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়।

চাকমারকুল কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় রামু থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।