১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে ৩ মাদক ব্যবসায়ী আটক

রামুর পুর্ব রাজারকুল বড়–য়া পাড়া থেকে বিপুল পরিমাণ গাঁজা, মদসহ ইয়াবা সিন্ডিকেটের ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামু থানা পুলিশ। গত ৩০জুন (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রামু পুর্ব রাজারকুল বড়–য়া পাড়া এলাকার চানু বড়–য়ার পুত্র চয়ন বড়–য়া, একই এলাকার অরিন্দ্র বড়য়া’র পুত্র কিশোর বড়–য়া, দয়াল বড়–য়া’র পুত্র অভি বড়–য়া কালু।

রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, মদ ও ইয়াবা ব্যবসার মাধ্যমে পরিবেশ নষ্ট করে আসছিলেন। গত রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩জনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। এদিকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি এসেছে। এসব মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসলেও প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকার মানুষ মুখ খোলেনি। রামু থানা অফিসার ইনচার্জ প্রভাস চন্দ্র ধর আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।