১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে হোসাইন মোহাম্মদ রিফাত স্মৃতি শিক্ষা বৃত্তি চালু হবেঃ প্রশান্ত ভূষণ বড়ুয়া

ইব্রাহীম আজাদ বাবুঃ কক্সবাজার জেলা ছাত্রলীগে উদ্যোগে জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইসমাইল সাজ্জাদের সভাপতিত্বে ও মোরশেদ হোসেন তানিমের সঞ্চালনায় রামু উপজেলা ছাত্রলীগের মরণোত্ত্বর সভাপতি ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য প্রয়াত হোসাইন মোহাম্মদ রিফাতের স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী – কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক।

জেলা ছাত্রলীগ আয়োজিত স্মরন সভার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সহ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি বাবু প্রশান্ত ভূষণ বড়ুয়া রিফাতের স্মৃতি চারনে বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য হোসাইন মোহাম্মদ রিফাত কে আজীবন স্মরণ রাখতে খুব দ্রুত সময়ের মধ্যে রামুতে রিফাত স্মৃতি শিক্ষা বৃত্তি চালু এবং ছাত্রলীগের জন্য রিফাত স্মৃতি ফান্ড তৈরি করা হবে যাতে ছাত্রলীগের কোন গরীব, অসহায় নেতাকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্মৃতি ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া যায়। উক্ত শোক সভায় রিফাতের স্মৃতি চারন করে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবরী, কক্সবাজার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক এম এ মনজুর, সহ জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা ওবায়েদ রোমেল বক্তব্য দেন। শোক সভার শুরুতে রিফাতের স্মৃতি বিজড়িত এক ডকোমেন্টারী চিত্র প্রদর্শনী দেখানো হয়।
আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব মৌলানা অাতাউর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।