২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুতে সড়ক দূর্ঘটনায় সংবাদকর্মী মোহাম্মদ কামাল আহত

ramu pic kamal 18.3.15
রামুতে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন, দৈনিক কক্সবাজার বাণী পত্রিকার রামু প্রতিনিধি ও গর্জনীয়া থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল। গতকাল বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় রামু চৌমুহনী ষ্টেশনের পশ্চিম পার্শ্বে কে,এ নিউ মার্কেটের সামনের এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, দ্রুতগামী একটি মিনিট্রাক (পিকআপ) বিপরীতমুখি একটি ইজিবাইক (টমটম) গাড়িতে চাপা দেয়। এতে টমটম গাড়িতে থাকা মোহাম্মদ কামাল সহ কয়েকজন আহত হন। দূর্ঘটনার পর স্থানীয়রা আহত মোহাম্মদ কামালকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আকতার জানিয়েছেন, মোহাম্মদ কামাল মাথা, হাত সহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। খবর পেয়ে সংবাদকর্মী, স্বজন ও শুভাকাংখিরা তাকে দেখতে হাসপাতালে যান। এদিকে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।