মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রামুতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক সাসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদানকারি রামু থানা সহকারি উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, একটি যৌতুক মামলায় নুরুল হক(২৫) দীর্ঘ দিন পলাতক ছিল। বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযান চালায়। ওই সময় তাকে গ্রেফতার করা হয় । সে রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়া পালং এলাকার আশরাফুজাম্মানের ছেলে। রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম লিয়াকত আলী জানান, অপরাধ নিয়ন্ত্রণে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলছে। তার অংশ হিসাবে সাজাপ্রাপ্ত আসামী নুরুল হককে গ্রেফতার করা হয়েছে। তিনি অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবেন বলে জানান।

শেয়ার করুন