৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে শুরু হলো জাগো নারীর হস্ত ও কারুশিল্প প্রশিক্ষণ


রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত হস্ত ও কারুশিল্প প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১২ ফেব্র“য়ারি) বিকাল ৩টার দিকে রামু জগতজ্যোতি ওয়েল ফেয়ার হোমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় ছিন্নমূল, অনাথ ও দরিদ্র কিশোরিদের হস্ত ও কারুশিল্পে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে।
জাগো নারী উন্নয়ন সংস্থার পরিচালক শিউলি শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুল আলম, নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সম্পাদক দুলাল বড়ুয়া, রামু জগতজ্যোতি ওয়েল ফেয়ার হোমের পরিচালক রীতা মালাকার, রামু বৌদ্ধ সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের, মানবাধিকার কর্মী সুরেশ বড়ুয়া বাঙালি, জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা সুব্রত বড়ুয়া, হস্ত ও কারুশিল্প প্রশিক্ষক রেহানা আকতার ও শাকিলা আকতার প্রমূখ। সভা সঞ্চালনা করেন জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা রবিউল হাসান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।