মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রামুতে মানবপাচার বন্ধে জাগো নারী উন্নয়ন সংস্থার মানববন্ধন

শেয়ার করুন

ramu-pic-manabnndon-07.05.15-300x149
রামুতে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘জাগো নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে মানবপাচার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।  বৃহষ্পতিবার (৭ মে) বিকাল পাঁচটায় রামু কেন্দ্রিয় শহীদ মিনার ও রামু প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তুরের নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ইতিপূর্বে দেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাননপাচার বন্ধে জোর দাবি জানানো হলেও তা নিয়ে সরকার নিশ্চূপ ভূমিকা পালন করেছে। ফলে বর্তমানে সাগর পথে মালয়েশিয়া পাচারে শিকার অনেকে মৃত্যু বরণ করছে। অনেকে নিখোঁজ হচ্ছে। আবার অনেকে জীবন নিয়ে ফিরলেও সহায় সম্ভল হারিয়ে মানবেতর জীবন পার করছে।
থাইল্যান্ডে গণকবরে উদ্ধারকৃতদের অবিলম্বে শনাক্ত করে তাদের মধ্যে বাংলাদেশী থাকলে তাদের দেশে ফিরিয়ে আনার জন্যও মানববন্ধনে দাবি জানানো হয়।
মানববন্ধনে জাগো নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শিউলী শর্মা, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট রামু শাখার সভাপতি ইউপি সদস্য স্বপন বড়–য়া, রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোয়েব সাঈদ, ইউপি সদস্য নুরুল হক, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট রামু শাখার সহ-সভাপতি অপূর্ব পাল, ইউপি সদস্য আফসানা জেসমিন পপি, ইউপি সদস্য লায়লা বেগম, কল্লোল বড়–য়া, এনজিও কর্মী মর্জিনা আকতার, জিগার ইসমত সুইটি, পবিতা বড়–য়া, হুমাইরা আকতার, মুমতাহিনা আকতার মুন্নি, আজিজুল হক, ছৈয়দ নুর, মো. হাশেম, নিমাংশু বড়–য়া, সুরেশ বড়–য়া, সোনাধন বড়–য়া, রিপন বড়–য়া, আরাফাত হোছাইন অংশ নেন

শেয়ার করুন