২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুতে মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ


বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলার চেরাংঘাটা বড়–য়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে রামু থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় রামু থানা দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চেরাংঘাটা এলাকার আপ্পু বড়–য়ার মাদকের আস্তানা গুড়িয়ে দেয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্র পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান আরও জানান, চেরাংঘাটা বড়ুয়াপাড়া এলাকার আপ্পু বড়–য়া দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁখি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেয়া হয়।

তিনি আর ও বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে প্রতিরাত্রে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তিনি সহসায় মাদক বিরোধী অভিযানে ব্যাপক সফলতা হবে বলে আশা প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।