২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুতে বুদ্ধিজীবি হত্যা দিবসে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা


রামুতে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষ্যে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, বাঙালির বিজয় সুনিশ্চিত জেনে জামায়াত ও তৎকালীন ছাত্রসংঘের দ্বারা গঠিত আলবদর বাহিনী বাংলাদেশকে মেধাশূণ্য করার উদ্দেশ্যে এদেশের বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, রাজনৈতিক, লেখক ও শিল্পীদেরকে নির্মম ভাবে হত্যা করেছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে স্বমহিমায়।
ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অর্পন বড়–য়া।
উপজেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয় বড়–য়া, সহ সভাপতি রাজীব বড়–য়া, সাংস্কৃতিক সম্পাদক নাছির হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রিয়ম বড়–য়া রক্তিম, উপজেলা সংসদের সদস্য রায়হান, ছাত্র ইউনিয়ন নেতা রাগিব ও বিপ্লব বড়–য়া প্রমূখ।
সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করাসহ আগামী ১২ ও ১৩ জানুয়ারীর জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।