১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রামুতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

 


‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে’ এ প্রতিপাদ্যে রামুতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের উদ্যোগে পোষ্টার, ফেষ্টুন ও বাদ্য-বাজনা নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মন্নান। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম রাসেল, ডা. সাইদুল মোস্তাকিম, স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, দর্পণ বড়ুয়া, ফার্মাসিষ্ট সমর শর্মা, স্বাস্থ্য সহকারী এনামুল হক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ রাফুল আমিন, কর্মসূচী সংগঠক যথাক্রমে মোহাং জাহাংগীর আলম, মোহাং আমিনুর রহমান, শ্রীমতি বৈশাখী সিকদার প্রমুখ। বক্তারা বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম তখনই সফলতা লাভ করবে, যখন সবার ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি হবে। র‌্যালি ও আলোচনা সভায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সকল স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও ব্র্যাক কর্মীগন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।