১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রামুতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মরিচ্যার মাহাবুল আলম আটক

কনক বড়ুয়া, কক্সবাজার : কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাহাবুল আলম (২৮) নামক এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক মাহাবুল আলম উখিয়া হলদিয়া ইউনিয়নের মরিচ্যা গ্রামের মিয়াজনের ছেলে।

সোমবার (১০ মে) দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে রামু কাঠির মাথা নতুন বাজার সংলগ্ন রাজারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, সোমবার (১০ মে) দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে গােপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারী রামু কাঠির মাথা নতুন বাজার এর পূর্ব পার্শ্বে রাজারকুল কাঠির মাথা সংযােগ সড়কের মাথায় কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্বপার্শ্বে রাস্তার উপর বিপুল পরিমান মাদকদ্রব্যসহ অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল উপরােক্ত স্থানে পৌছায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে উখিয়া হলদিয়া ইউনিয়নের মরিচ্যা গ্রামের মিয়াজনের ছেলে মাহাবুল আলম (২৮) কে আটক করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামীর হেফাজত হতে ৬৫ বােতল বিদেশী মদ, ৬৯ ক্যান বিদেশী বিয়ার, ২০ গ্রাম গাঁজা এবং ৩.৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

পরে আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে , তার সহযােগী পলাতক আসামী হলদিয়া পাগলির বিলের মৃত তমির হোসেনের ছেলে হাকিম আলী (৩৭) এর সহযােগীতায় তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে এসকল মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।