৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে বিজয় দিবসে সাবেক খেলোয়াড়দের নিয়ে ফুটবল প্রীতিম্যাচ অনুষ্টিত

এম আবদুল্লাহ আল মামুন,(রামু): উপজেলার কাউয়াররখোপ ইউনিয়নে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে এক ফুটবল প্রীতিম্যাচ এ সবুজ দল চ্যাম্পিয়ন হয়েছে। স্হানীয় ছাত্রনেতাদের উদ্যেগে হাকিম
রকিমা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় অনুষ্টিত খেলায় লাল দলের সাথে মুখোমুখী হয় সবুজ দল।
তীব্র প্রতিদ্বন্ধীতাপুর্ন খেলায় লাল দলকে ২-০ গোলে হারিয়ে সবুজ দল চ্যাম্পিয়ন।

প্রীতিম্যাচে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী শফিকুর রহমান, সাবেক ইউপি সচিবও রাজনীতিবিদ শফিউল আলম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নুরুল হক হেলালী, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওসমান গনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ইউপি সদস্য জহিরউদ্দীন,সাবেক ইউপি সদস্য আজিজুল হক, আবুল হোছন।

সবুজ দলের খেলোয়ার রা হচ্ছেন সাবেক কৃতী ফুটবলার তারেক আহমদ, , মাস্টার আবদুল্লাহ, মোশারফ হোসেন, সুলতান আহমেদ, সোহাগ, কলিমুল্লাহ, দিদার, রুবেল, সোহেল, কালাম ও তাজউদ্দীন। লাল দলের খেলোয়ার রা হলেন হানিফ জিহাদী,সন্জীব শর্মা, আবুল কালাম, নুরুল আজিম, সাঈদুল ইসলাম, ছনাউল্লাহ বাবুল,শেখ আবদুল্লাহ, ছৈয়দ আলম, আবদুর রহীম, আবদুল্লাহ রুবেল প্রমূখ।
প্রীতিম্যাচ উদযাপন পরিষদের সভাপতি ছাত্রনেতা মোঃ নোমান জানান খেলা ধূলার দিক দিয়ে এক সময়ে এগিয়ে থাকা এই এলাকার ঐতিহ্য ধরে রাখতে সাবেক খেলোয়াড়দের নিয়ে এই প্রীতিম্যাচ এর আয়োজন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।