৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে বসত বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি : আহত ৩, এসপির ঘটনাস্থল পরিদর্শন

শাহিদ মোস্তফা শাহিদ : রামু উপজেলায় এক বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদলের প্রহারে তিন নারী গুরুতর আহত হয়েছে । ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তারা। ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ২.১৫ মিনিটের দিকে চা বাগান রেষ্ট হাউস মোর এলাকার সৌদি প্রবাসী আলহাজ্ব রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হল- বৃদ্ধ মা মেহেরুনেচ্ছা, বোন জেসমিন আক্তার ও রোকসেনা আক্তার। রুস্তম আলীর পুত্র আজিম উদ্দীন রুবেল জানান, ৫/৬ জনের মুখোশ পরিহিত ডাকাত দল তার বাড়ি দরজা ভেঙ্গে নারীদের উপর উপর্যপুরী হামলা চালিয়ে আলমিরায় রক্ষিত ৩০ ভরি উজনের স্বর্ন, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় সদর হাসপাতালে রেফার করে। তাৎক্ষনিক খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, রামু থানার ওসি লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।