২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুতে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

শাহীন মাহমুদ রাসেল:

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরের পানিরছড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গ্যারেজ নামক এলাকায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটতেছে। সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয় ও মোটরসাইকেলের অপর দুইযাত্রী গুরুতর আহত হয়।

রবিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত যুবকের বাড়ী ওই উপজেলার ঈদগড় এলকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোটরসাইকেল আরোহী রামু থেকে ঈদগাহর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গ্যারেজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক। মোটরসাইকেলে থাকা বাকী দুজনের অবস্থাও আশংকাজন হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার ওসি আবুল খাইয়ের বলেন, কার-মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত, দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের মৃতদেহ রামু হাসপাতালে রয়েছে। তবে মোটরসাইকেলটি অন্য একটি গাড়ীকে ওভারটেকিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।