২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২ | ৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

রামুতে পুকুরে ডুবে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু


সোয়েব সাঈদ, রামু

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ি ছুরুত আলমের ছেলে জনি (৫)।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স। তিনি জানিয়েছেন-শিশু দুটি খেলার ছলে পাশর্^বর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে তাদের মূমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। ২ শিশু শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।