মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রামুতে নকল স্টাম্পসহ যুবক আটক

শেয়ার করুন

index

কক্সবাজারের রামু উপজেলায় নকল স্টাম্পসহ আটক হওয়া আব্দুর রহিম (২৫) নামে যুবককে শ্রীঘরে পাঠানো হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হয়।

আটক আব্দুর রহিম রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের আলী হোসেন সিকদার পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

এদিকে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ষ্টাম্প বিক্রি করার অভিযোগে মোট ৭ জনকে আটক করা হয়। পরে খোঁজ-খবর নিয়ে ৬ জনকে ছেড়ে দেওয়া হলেও মূল অপরাধী হিসেবে শনাক্ত আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু ঘটনার বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিভিন্ন দোকানে ষ্টাম্প সরবরাহ করে আসছিল। আটক আব্দুর রহিমের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার ষ্টাম্প উদ্ধার করা হয়েছে।

 

শেয়ার করুন