মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রামুতে দেড় লাখ ইয়াবা নিয়ে রোহিঙ্গা সহ উখিয়ার যুবক আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল সংলগ্ন রামু-মরিচ্যা সড়ক থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ দুপুরে বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করা হচ্ছিল। আটকদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

আটকরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে মো. আমিন ও উখিয়ার কড়ইবনিয়া এলাকার রশীদ আহমদের ছেলে আবুল হাশেম।

দুপুর ২ টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে। তারা বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করছিল।

তিনি বলেন, ‘এসব ইয়াবা কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এর সাথে সম্পৃক্ত ছিল প্রাথমিকভাবে সবই আমরা জানতে পেরেছি। আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় আটকদের বিরুদ্দে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।’

পুলিশ সুপার বলেন, কক্সবাজার অঞ্চলে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন