মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রামুতে দেশের বৃহৎ বুদ্ধমূর্তি পরিদর্শনে ১৩ দেশে পদস্থ সেনা কর্মকর্তা

শেয়ার করুন

ramu-news-pic-16-11-2016
রামুর উত্তর মিঠাছড়িতে প্রতিষ্ঠিত দেশের বৃহৎ বুদ্ধমূর্তি পরিদর্শন করেছেন ১৩ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। গতকাল বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠিত ‘ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শনে আসেন বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মান, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, হাঙ্গেরী, ফিলিফাইন, সৌদিআরব, পাকিস্তান ও মিয়ানমারের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। ১৩ দেশের সেনা কর্মকর্তারা উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছালে অতিথিদের স্বাগত জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন রামু সেনা নিবাসের ৪০ ব্রিগেড কমন্ডার সহ পদস্থ কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, ‘ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি’র প্রতিষ্ঠা ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভিক্ষু করুনাশ্রী থের, সাধারণ সম্পাদক শিপন বড়–য়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগ সভাপতি জাবেরুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন