২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২ | ৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রামুতে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত

জাহেদ হাসান, রামু

কক্সবাজারের রামুর চেইন্দায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত এবং এক পুরুষ আহত হয়েছেন।নিহত নারী ও আহত পরুষ দুজন স্বামী-স্ত্রী।তারা দুজন সিএনজি’র যাত্রী ছিল।
নিহত নারীর নাম মমতাজ বেগম ও আহত পুরুষের নাম হামজা উল্লাহ,তারা উখিয়ার পালংখালীর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
শুক্রবার, (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় রামু উপজেলার মিঠাছড়ির চেইন্দায় নামক স্থানে টেকনাফ -কক্সবাজার সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,ড্রাম ট্রাকটি কক্সবাজার মুখী সিএনজি কে সজোরে ধাক্কা দিলে মহিলাটি রাস্তার পড়ে
মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

তার সাথে পুরুষ গুরুতর আহত হয়।তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে রামু ক্রসিং হাইওয়ে থানার এসআই জয়নাল উদ্দিন জানান,খবর পেয়ে সাথে সাথে আমি সহ হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসি।দুর্ঘটনার পর তংক্ষণাৎ ঘাতক ট্রাকটি পালিয়ে যায়,পরে স্হানীয়দের সহযোগীতায় ট্রাকটি লিংকরোড বিসিক শিল্প নগরী এলাকা থেকে জব্দ করে থানায় নিয়ে হচ্ছে।এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।