২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ উপকরণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টিতে নারী সুবিধাভোগীদের সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার, ৩০ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজারের রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান।
জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন) মো. নাসির উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুদ্দিন মো. হাসান আলী, রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুর-এ আলম মজুমদার, কক্সবাজার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান বলেছেন- চাকরির পেছনে না ছুটে নিজেরা যাতে কিছু করতে পারি সে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে। সরকার শিক্ষিত ও বেকার জনগোষ্টিকে কর্মমুখি শিক্ষা দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। এ উদ্দেশ্য বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কারিগরী শিক্ষা প্রদানের জন্য ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষার্থী ও যুবদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মকর্মসংস্থানের জন্য ঋনও দেয়া হচ্ছে। এসব প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাভলম্বী করে বেকারত্ব দূর করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাগো নারী উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক আবরার আল আমিন, অর্থ ব্যবস্থাপক রুপু দত্ত, প্রকল্প কর্মকর্তা হিমু মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা অলি উল্লাহ, জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য নিরুপমা বড়ুয়া, সাবেক ইউপি রাশেদা খানম প্রমূখ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- জেসমিন আকতার ও ফাহমিদা ফরিদী। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষিত প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান জাগো নারী উন্নয়ন সংস্থা পরিচালিত সেলাই সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।