মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রামুতে জনশুমারী ও গৃহ গণনাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নে ৪ দিন ব্যাপি জনশুমারী ও গৃহ গণনাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গতকাল শনিবার রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কর্মশালার সমন্বয়ক ও প্রশিক্ষক ছিলেন রামু উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার আহমেদ শাহজাহান।

তিনি বলেন, বাংলাদেশে প্রতি দশ বছর পর পর একবার জনশুমারী হয়, করোনা মহামারীর কারণে ২০২১ সালের জনশুমারী ও গৃহ গণনা ২০২২ সালে হচ্ছে, এই শুমারী আগামী ১০ বছরের জন্য রামু উপজেলার বাজেট প্রণয়ন ও ভাগ্য উন্নয়নে নিয়ামক ভুমিকা রাখবে। তাই জনসচেতনতা সৃষ্টি করে রামুবাসীকে তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসীর প্রতি আহবান জানান এবং গনণাকারীদের রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যতাযথ ভাবে পালন করতে উৎসাহিত করেন।
উক্ত কর্মশালায় সুপারভাইজার ও গননাকারী মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন