মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

শেয়ার করুন

received_1818914431700123
রামু উপজেলায় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) রামু তেমুহনী স্টেশন ও অফিসেরচর এলাকার পূর্বপাশে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি এ ক্রীড়া প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।
খেলায় সম্মানিত অতিথি ছিলেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মান্নান, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম জানিয়েছেন, দ্বিতীয় দিনের খেলায় প্রতিদ্বন্ধি নৌ দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা ছিলো। এ কারনে হাজার হাজার দর্শকও ছিলো আনন্দমুখর।
তিনি আরো জানান, গত ২৮ অক্টোবর উদ্বোধনী দিনে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে নির্ধারিত সকল খেলা চালানো সম্ভব হয়নি। এ কারনে বুধবার দ্বিতীয় দিনে ৮০ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দিনের খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির মহাসচিব আবুল বশর মেম্বার, কো-চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন, ক্রীড়া সম্পাদক হাজ্বী মহি উদ্দিন, আমান উল্লাহ সওদাগর, হাসান আজিজ, আসাদ উল্লাহ, সাইফুল ইসলাম (সাবেক এমইউপি), ইউপি সদস্য জাফর আলম, এসএম মোর্শেদ আলম, লিটন বড়–য়া, মুন্সী আবদুর রহিম প্রমূখ। খেলায় ঘোষকের দায়িত্ব পালন করেন, সাবেক ইউপি সদস্য আবদুল মালেক চৌধুরী ভুলু ও ওমর ফারুক মাসুম।
উল্লেখ্য এবারের প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২৬ টি নৌ দল অংশ নিচ্ছে। প্রতিবারের মতো ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাকঁখালী নদীতে ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শেয়ার করুন