৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার


রামু উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ে পৌঁছুলে রামু উপজেলা প্রশাসন ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নিকারুজ্জামান, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, জোয়ারিয়ালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মীর মোশারফ হোসেন সিকদার, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোছাইন প্রমূখ। এছাড়াও এতে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষার সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন। ডিজিটাল পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদান ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এছাড়াও বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিদর্শন করে পুনঃনির্মাণের আশ্বাস দেন বিভাগী কমিশনার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।