২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

রামুতে উপজাতিয় শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

Ramu pic 26.05
কক্সবাজারের রামুতে বিশেষ এলাকার উন্নয়নসহ বার্ষিক কর্মসূচীর অধিনে উপজাতিয় শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মে) বিকাল ৩ টায় রামু উপজেলা মিলনায়তনে বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুপ্ত ভূষন বড়–য়া। অনুষ্ঠানে কল্যাণ ট্রাষ্টের সচিবসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বৌদ্ধ বিহারের ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, নৃতাত্বিক জনগোষ্টির শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ৭১ জন শিক্ষার্থীকে এক হাজার টাকা ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থীকে দুই হাজার তিনশত পঞ্চাশ টাকা করে মোট দুই লক্ষ টাকা শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন সহ বার্ষিক কর্মসূচীর অধীনে রামুর নৃতাত্বিক জনগোষ্টির ১২৬ শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝেও বৃত্তি প্রদান করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।