১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

রামুতে ইয়াবাসহ আপন দুই ভাইকে আটক করেছে র‌্যাব-১৫

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে ইয়াবাসহ ২ মাদক কারবারী কে আটক করেছে র‌্যাব-১৫। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়।

আটককৃত মাদক কারবারীরা হলেন, রামু খুনিরাপালং ইউনিয়নের দেচুয়াপালংর মৃত মকতুল হোসেনের পুত্র মোঃ কামাল উদ্দিন (২৯) ও তার আপন ভাই ছাদিরখাটা এলাকার জামাল উদ্দিন (২৫)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে তাদের আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৫০ এর দিকে দারিয়ার দিঘী বাইতুল করিম জামে মসজিদ এর পূর্ব পার্শে রামু বাইপাস পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে র‌্যাব-১৫ এর চৌকস অভিযানিক দল।

এসময় মরিচ্যার দিক হতে আসা দুইজন যাত্রীসহ একটি মটরসাইকেল চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ উক্ত মটরসাইকেলটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় মটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করে। পরে মটরসাইকেল এর সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷

সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের জন্য আটককৃত দুই মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করেছে র‌্যাব-১৫।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।