২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

রামুতে ইয়াবার চালান নিয়ে আটক ৪

কক্সবাজারের রামুতে ১২ হাজার ইয়াবাসহ আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইয়াবার চালানসহ তাদের আটক করে।

আটকরা হলেন উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, চট্টগ্রামের বন্দর এলাকার মৃত আবদুস সালামের ছেলে মহসীন চৌধুরী, মীরশ্বরাই সৈয়দ আলী মায়ানীর মৃত শাহ আলমের ছেলে শাহাদত হোসেন ও শ্রীমুরা গ্রামের মঞ্জুর।

জানা গেছে, আটক আওয়ামী লীগ নেতার ঘর থেকে লোহার পাইপসহ বেশ কিছু যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে।

এসব লোহার বড় পাইপে ইয়াবা ভরে দুই পার্শ্বে লেভেল লাগিয়ে পাইপের ভেতর করেই ইয়াবার চালান পাচারকালে পুলিশ অভিযান চালায়।
রামু থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, অভিযানের সময় আওয়ামী লীগ নেতার ঘর থেকে ইয়াবা পাচারের নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানের সময় চারজনকে আটক করা হলেও আওয়ামী লীগের সভাপতির ছেলে পালিয়ে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।