১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

রামুতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের রামুতে ছয়হাজার ইয়াবাসহ একজনকে মাদককারবারিকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান রাত সাড়ে ৮ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলা জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া, স্থানীয় মেম্বার আমিন উদ্দিন মনু এর বাড়ির উত্তর পাশে বসতঘরের উঠান এলাকায় উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।

ওই সময় জামাল হোসেন ভুট্টো(৩০) নামের একজন মাদককারবারিকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ছয়হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া এলাকার মৃত ফরিদ হোছেনের ছেলে।

অভিযানে নেতৃত্বদানকারী রামু থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত জামাল হোসেন একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে এই ঘটনা নিয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, পুরো উপজেলার মাদককারবারির বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।