১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

রামুতে অভিনব কায়দায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহীন মাহমুদ রাসেলঃ

কক্সবাজারের রামু উপজেলায় অভিনব কায়দায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে ফঁতেখারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দ্বীপ ফঁতেখারকুল এলাকার সৌদি প্রবাসী আবছার কামালের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকারসহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

রামু থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে।

প্রবাসী আবছার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার তিনিসহ পরিবারের ৩ সদস্য রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত সাড়ে ৩ টার দিকে ঘুম ভাঙলে বাড়ীর সব দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, রান্নাঘরের দরজা কৌশলে খুলে ভেতরে ঢোকে দূর্বৃত্তরা। তারা আলমারির দরজা খুলে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিছানায় থাকা দুটি মোবাইলসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এমনকি আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও হাতিয়ে নেয় তারা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খাইয়ের বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শনের জন্য পুলিশের একটি টিম পাঠিয়েছি, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।