১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সময় ডেস্ক: এবার দুর্গা পূজায় রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে দুর্গা পূজার সময় আইন-শৃঙ্খলা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আগামী ২৬ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হবে। প্রতিমা বিসর্জন হবে ৩০ সেপ্টেম্বর।

এবার সারাদেশে ৩০ হাজার ৭৭টি পূজা মণ্ডপ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকায় ২৩১টি পূজা মণ্ডপ হবে। পূজায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব আমরা। প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া পূজায় মাদক সেবন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।