২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!

বাংলাদেশে মধ্যরাত থেকে প্রত্যেক দিন ৬ ঘণ্টা করে জনপ্রিয় সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

শিক্ষার্থী ও তরুণদের ‘মঙ্গলের জন্য’ সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছে মতামত জানতে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার বিটিআরসির সচিব সারওয়ার আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

জানা গেছে, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সময়ই বিষয়টি আলোচনায় আসে।

সে সময়ে বলা হয়, অধিকাংশ তরুণ ও শিক্ষার্থীরা পড়াশুনা বা ঘুম বাদ দিয়ে ফেসবুক ব্যাবহার করে অযথা সময় নষ্ট করছে। এটা অনেকেরই নেশার পর্যায়ে চলে গেছে। এতে তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে।

তারা দিনে কাজের সময় ঝিমুতে থাকে। এসব কারণ উল্লেখ করে রাতে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় ওই সম্মেলন থেকে।

এরই আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ বিটিআরসি’র মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে।

তাদের কাছ থেকে যদি বন্ধ রাখার পক্ষে মতামত পাওয়া যায়, তবে রাতে বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।

সূত্র : যুগান্তর অনলাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।