১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রাতের অন্ধকারে বৃদ্ধের বসতঘরে হামলাঃ ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে হাজির পুলিশ, পালালো দুর্বৃত্তরা


কক্সবাজার সদরের পোকখালীর পূর্ব গোমাতালিতে বয়োবৃদ্ধের বসতঘর দখলে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। এতে ঘরের মালিক তহসীল আহমদ (৬০) গুরুতর আহত হয়েছেন। ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আর পুলিশ দেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত ৪ জানুয়ারী দিনগত রাত সোয়া ১১ টার দিকে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ১০ জন।
ভিকটিমের স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে বুধবার (৬ জানুয়ারী) কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। যার থানা মামলা নং-১০।
এজাহারনামীয় আসামিরা হলেন-একই এলাকার মৃত আছদ আলী সিকদারের ছেলে শাহে এমরান, মৃত মোজাহের আহমদের ছেলে জাফর আলম, জাফর আলমের ছেলে শাহজাহান ভুট্টু ও মৃত আবদুল আজিজের ছেলে আবুইল্যা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
তিনি জানান, রাতের অন্ধকারে বসতঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


মামলার বাদি মনোয়ারা বেগম জানান, স্থানীয় একটি দখলবাজচক্র দীর্ঘদিন ধরে তাদের বসতঘর থেকে উচ্ছেদ চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সময় নানাভাবে হুমকি ধমকিও দিয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলছে। যার মিস মামলা নং-১৯২/২০২০।
তিনি জানান, গত ৪ জানুয়ারি দিনগত রাত সোয়া ১১ টার দিকে একদল সশস্ত্র দখলবাজ ও সন্ত্রাসী অতর্কিতভাবে বসতঘরে প্রবেশ করে হামলা ও লুটপাট চালায়। অকথ্য ভাষায় গালমন্দ করে। বেপরোয়া মারধরে আহত হন স্বামী তহসীল আহমদ। এ সময় ঘরের আলমিরা থেকে নগদ ১৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার (যার অনুমান মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। ছিনিয় নেয় ব্যবহারেরএকটি মোবাইল সেট। পরে ৯৯৯-এ ফোন করলে সদর মডেল থানা থেকে পুলিশ গিয়ে তাদের রক্ষা করে।
মনোয়ারা বেগম আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পরপরই হুমকি ধমকি প্রদান করে চিহ্নিত চক্রটি। সন্ত্রাসী, দখলবাজ ও স্থানীয় প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে আছে অসহায় পরিবারটি। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।