২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রাজ্জাকের ‘লক্ষী কুঞ্জ’ চুরি!

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত অভিনেতা নায়করাজ রাজ্জাক তার গুলশানের বাড়িটির নাম দিয়েছিলেন ‘লক্ষী কুঞ্জ’। প্রিয়তমা স্ত্রীর নামের সঙ্গে মিলিয়ে তিনি এই নাম দিয়েছিলেন। তবে দুঃসংবাদ হলো, গতকাল রাতে বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে নায়করাজের ছোট ছেলে সম্রাটের ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস থেকে।
রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানান, আজ (শনিবার) সকালে তারা দেখেন বাড়ির নেমপ্লেটটি কে বা কারা খুলে নিয়ে গেছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেতা। দেয়ালের সঙ্গে সাঁটানো নেমপ্লেটটি খুলতে চোরদের ভালোই বেগ পেতে হয়েছে বলে মনে করছেন সম্রাট। কিন্তু কি কারণে এটি চুরি হতে পারে এ নিয়ে তার কোনো ধারণা নেই। সম্রাট সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন- আজ সকালে উঠে দেখি আমাদের বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গিয়েছে। ভাগ্যিস বাড়ির গেটটি খুলে নিয়ে যায়নি।
নায়করাজের বাড়ির নাম ‘লক্ষী কুঞ্জ’। সোনালি পাতে কালো অক্ষরে লেখা নেমপ্লেট ছিল সেটি। লক্ষী কুঞ্জের অবস্থান রাজধানীর গুলশান ২ এর ৩৬ নং রোডে। বাড়ির নম্বর ৫।
গত ২১শে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন রাজ্জাক। তার প্রিয় ‘লক্ষী কুঞ্জ’-এ এখন বসবাস করছেন তার স্ত্রী, সন্তান আর নাতি-নাতনিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।