২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রাজাপালং উত্তর-দক্ষিণ বিএনপি’র যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন বিএনপি উত্তর ও দক্ষিণ শাখাকে আরও বেশি সুসংগঠিত করার লক্ষে আজ বৃহষ্পতিবার বিকাল ৩টায় সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বাস ভবনে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা মাহবুবুর রহমানের কোরআন তিলাওয়াতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তর বিএনপি সভাপতি মহিউদ্দিন মেম্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি’র বিপ্লবী সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিক জনাব সিরাজুল হক বি.এ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি, এ জনপদের মাটি ও মানুষের নেতা জননেতা সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জননেতা সোলতান মাহমুদ চৌধুরী, রাজাপালং ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য জননেতা শাহকামাল চৌধুরী, জেলা বিএনপি সদস্য কাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা তারেক মাহমুদ চৌধুরী রাজিব, রাজাপালং দক্ষিণ বিএনপি’র বিপ্লবী সভাপতি জনাব সিরাজুল হক ডালিম সহ প্রমূখ।

রাজাপালং উত্তর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সেলিম ও দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উত্তর – দক্ষিণ বিএনপি’র সকল ওয়ার্ড কমিটির সভাপতি – সম্পাদক ও নেতৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে ৪নং ওয়ার্ড ডিগলিয়াপালং থেকে রশিদ আহমদ বিএনপিতে যোগদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।