১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রাজনৈতিক কর্মসূচীতে ব্যবহার না হতে টমটম চালকদের সঙ্গে মতবিনিময় এমপি জাফরের

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- গত ১৫ আগষ্ট যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আর সেই ভাঙচুরের কাজে ব্যবহার করা হয়েছে কাকারার ইজিবাইক (টমটম) চালক ও যুবদলের ক্যাডার ওমর ফারুককে। ইতোমধ্যে পুলিশ সেই ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্তের পর গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছেন।

এমপি জাফর আলম বলেন, তাই আগামীতেও রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে। আর তখনই আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের ব্যবহৃত গাড়িসহ যে কোন যানবাহনে ভাঙচুর চালানোর জন্য ব্যবহার করা হতে পারে খেটে-খাওয়া দরিদ্র শ্রেণীর মানুষকে। এজন্য এখন থেকে সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হতে হবে। জানতে এবং বুঝতে হবে এই ধরণের কর্মকাণ্ড আইনের দৃষ্টিতে ভয়াবহ অপরাধ।

সংসদ সদস্য জাফর আলম মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা করেন চকরিয়া পৌরসভার ইজিবাইক (টমটম) চালক সমিতির নেতৃবৃন্দ ও চালকদের সঙ্গে। চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা জনতা মার্কেটস্থ পৌরসভা আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ইজিবাইক চালক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুল হাকিম কনট্রাক্টর, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।