১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রাজধানীতে জঙ্গি সন্দেহে দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

জঙ্গি সন্দেহে দুই ছেলেকে রাজধানীর কাফরুল থানায় সোপর্দ করেছেন এক বাবা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় সেখানে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

ডিএমপি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় হাজি আলমগীর হোসেন নামের এক ব্যক্তি তাঁর দুই ছেলেকে নিয়ে কাফরুল থানায় যান। তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে বিস্তারিত খুলে বলেন। ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে বিষয়টি জানান ওসিকে। খবর পেয়ে ওসি থানায় আসেন। আরো আসেন স্থানীয় সংসদ সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

হাজি আলমগীর পুলিশ কর্মকর্তাদের বলেন, তাঁর দুই ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু (২৫) ও সালমান সাজীদকে (২২) মাদরাসায় দেওয়া হয়েছিল। সম্প্রতি তাদের আচার-আচরণে পরিবর্তন দেখা যায়। এ নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ জাগে। পরে খোঁজখবর নিয়ে জঙ্গি সম্পৃক্ততা পাওয়ায় তাদের নিয়ে তিনি থানায় আসেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ বলেন, ‘দুই ছেলে উগ্র ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী হয়েছে বলে তাদের বাবা মনে করছেন। তাই সন্তানদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। তাঁকে আমরা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। ’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।