মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল শুরু আজ

শেয়ার করুন

প্রায় সপ্তাহ খানেক বন্ধ থাকার পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে আবারও যান চলাচল শুরু হতে যাচ্ছে। আবহাওয়া বৈরী না হলে বুধবার (২১ জুন) থেকে এ সড়কে হালকা যান চলাচল শুরু হবে। সড়ক নির্মাণে নিয়োজিত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর-এর লে. কর্নেল মাসফিক এ তথ্য জানিয়েছেন।

কর্নেল মাসফিক জানান, বিকল্প সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইট বিছানো শেষ হলেই বুধবার দুপুর থেকে হালকা যান চলাচল শুরু হবে।

রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের শালবাগান এলাকায় দেড়শ ফুট নিচে দেবে যাওয়া সড়কের পাশে বিকল্প সড়ক তৈরির কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। রাস্তা তৈরি পর এখন ইট বিছানোর কাজ চলছে। বুধবার সকালে দ্বিতীয় স্তরের ইট বিছানো শেষ হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন