২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রাঙামাটিতে ডিবির অভিযানে দুই কুখ্যাত মাদকব্যবসায়ী আটক!

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে চৌকস অভিযানে দুইজন কুখ্যাত মাদকব্যবসায়ীকে ইয়াবা ও টাকা সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

রবিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের মোহাম্মাদীয়া হাজী মার্কেট ও তবলছড়ির লুসাই পাহাড় থেকে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,রাঙামাটি শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী হাসপাতাল এলাকার কানু চৌধুরীর ছেলে শিমুল চৌধুরী(৩১)।তাকে মোহাম্মাদীয়া মার্কেট হাজী আবুল কালামের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা সহ আটক করা হয়।

অপরজন হলেন,তবলছড়ির ইউনুসের ছেলে কুখ্যাত মাদকব্যবসায়ী রাজু(২৬)।তাকে তবলছড়ির লুসাই পাহাড় থেকে ২৭ পিস ইয়াবা সহ আটক করা হয়।

এসময় অভিযানে উপপরিদর্শক কাওসার,সহকারী উপপরিদর্শক মুরাদ,রিয়াজ ও সালাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানায়,মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দুইজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহাই দেওয়া যাবেনা।প্রতিদিনই রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।রাঙামাটিকে মাদকমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।