১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

রাইজিংবিডির বর্ষাসেরা প্রতিবেদক তারেককে আরইউসির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিংবিডি ডটকম-এর বর্ষসেরা প্রতিনিধি হিসেবে পুরুস্কৃত হওয়ায় ওই পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি তারেকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার (আরইউসি)। তিনি আরইউসির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার।

রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র (আরইউসি) সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, নির্বাহী সদস্য মুহিবুল্লাহ মুহিব, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ, সদস্য সাইদুল ফরহাদ, এনএ সাগরসহ অনেকে।

সংগঠনের সভাপতি নজরুর ইসলাম বলেন, ‘বর্তমানে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা পিছিয়ে নেই। জাতীয় পর্যায়ের সাংবাদিকরা নির্দিষ্ট বিটে সাংবাদিকতা করলেও মফস্বলের সাংবাদিকরা সকল বিটের সংবাদ পরিবেশন করে থাকে। ফলে সংবাদের পেছনে তাদের কঠোর পরিশ্রম করতে হয়। সততা, নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমাদের সহকর্মীকে তার হাউজ সঠিক মূল্যায়ন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। রাইজিংবিডির মতো প্রতিটি প্রতিষ্ঠান যেন তাদের প্রতিনিধিকে মূল্যায়ন করে সেই প্রত্যাশা রইলো।’

মূল ধারার সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র কাছ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ইউনিটির সকল সহকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেকুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।