১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রমজানে ব্যাংক লেনদেন বেলা আড়াইটা পর্যন্ত

আসন্ন রমজান মাসের জন্য দেশের সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী রমজানে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। এরমধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার জনপ্রসাশন মন্ত্রণালয়ের নির্দেশনা উল্লেখ করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। আর ব্যাংকারদের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ সময়ের মতো পবিত্র রমজান মাসেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে আড়াইটা পর্যন্ত। আর বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকলেও বর্তমানের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কাজ অব্যাহত রাখতে হবে। রমজান মাস শেষ হলে বর্তমান নিয়মে অফিস ও লেনদেন হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।