৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রবি-এয়ারটেল অন-নেট কলে বিটিআরসির নিষেধাজ্ঞা

সদ্য একীভূত হওয়া রবি আজিয়াটা লিমিটেড এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের মধ্যে অন-নেট কল করতে নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি। বিটিআরসি থেকে রবির কাছে এক পত্রে জানানো হয়েছে, মার্জার লাইসেন্স না পাওয়া পর্যন্ত দুই অপারেটর অন-নেট কল সেবা দিতে পারবে না। এ জন্য একীভূতকরণ ফি হিসাবে বকেয়া ১০৮ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধ এবং এয়ারটেলের ৫ মেগাহার্জ স্পেকট্রাম ফেরত দেওয়ার শর্তে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

২০১৬ সালের ২৬ অক্টোবর মোট ২১টি শর্ত দিয়ে রবি এবং এয়ারটেলের একীভূতকরণে অনুমোদনের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এসব শর্ত পালন না করায় ১৫ মার্চ বিটিআরসির পরিচালক রোখসানা মেহজাবিনের স্বাক্ষরিত এক চিঠিতে রবিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। চিঠিতে রবি-এয়ারটেলের একীভূত কেন বাতিল করা হবে না তা ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, রবি তাদের মার্জার ফি হিসেবে ৪২৭ কোটি ৩৫ লাখ টাকা (ভ্যাটসহ) দেওয়ার কথা কিন্তু সেখানে তারা মোট দিয়েছে ৩১৮ কোটি টাকা।

এদিকে বিটিআরসির কাছে এয়ারটেলের কিছু প্যাকেজ অনুমোদন করানোর জন্য আবেদন করা হলেও সেগুলো অনুমোদন দেওয়া হয়নি। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ বলছে, কমিশনের আইন বিভাগ এ অনুমোদন না দিতে পরামর্শ দিয়েছে। এ ছাড়া কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগও বিদেশ থেকে এয়ারটেলের যন্ত্রপাতি আমদানির জন্য এনওসি দিতে সম্মত হয়নি।

এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলছেন, কমিশনের দৃষ্টিতে এখনও একীভূত শেষ হয়নি। যদি তারা তাদের সকল শর্ত পূরণ করে তাহলে রবিকে মার্জার লাইসেন্স দেওয়ার ব্যাপারে কোন বাধা থাকবে না। উল্লেখ্য, একই অপারেটরের মধ্যে গ্রাহক যে কথা বলে তাকে বলা হয় ‘অন-নেট’ এবং অন্য অপারেটরের সঙ্গে গ্রাহক যে কথা বলে সেটাকে ‘অফ-নেট’ কল বলা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।