মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রঙ্গিখালী খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠিত

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলা রঙ্গিখালী খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনায় গঠিত এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত কমিটির পরিচিতি ও মাদ্রাসার সংশ্লিষ্ট বিষয়ে আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহীত হয়। জানা যায়,১১ জানুয়ারী দুপুর ২টায় উপজেলার হ্নীলা রঙ্গিখালী খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা অফিস কক্ষে এডহক কমিটির একসভা সভাপতি নুরুল হুদা মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও সুপার হাফেজ মাওলানা ফখরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি) মোঃ নুরুল আবছার।

 

বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য মৌঃ নুরুল কবির, মীর কাশেম সওদাগর, অভিভাবক রমজান আলী, আব্দুস শুক্কুর, জাহেদ হোসেন, মোঃ ইউছুপ, ছিদ্দিক আহমদ প্রমুখ। সভায় অত্র মাদ্রাসা পরিচালনায় গঠিত এডহক কমিটির সভাপতি নুরুল হুদা মেম্বার, সদস্য সচিব সুপার হাফেজ মাওলানা ফখরুল ইসলাম ফারুকী, শিক্ষক প্রতিনিধি সদস্য মৌঃ নুরুল কবির ও অভিভাবক প্রতিনিধি মীর কাশেম সওদাগরকে অভিনন্দন জানানো হয়। এরপর মাদ্রাসার শিক্ষক-ছাত্রী ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহীত হয়। চলতি ২০১৮ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রজ্ঞাপন অনুসারে গত ৭ জানুয়ারী এই মাদ্রাসা পরিচালনার জন্য উক্ত এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন